নীলফামারীতে তিন জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৬

নীলফামারী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৫:১৮আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৫:১৮

গ্রেফতার

নীলফামারীর ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন জামায়াত কর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাত থেকে শুক্রবার (২৮ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় জলঢাকা উপজেলা থেকে দুই জামায়াত কর্মী ও ডিমলা উপজেলা থেকে ১৫১ ধারায় এক জামায়াত কর্মীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন, জলঢাকার কদমতলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৭), আমরুল বাড়ী গ্রামের মৃত ফরিদুল ইসলামের ছেলে নুরুন্নবী (৩৪) ও ডিমলা উপজেলায় আকাশকুড়ি গাছবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের মৃত নিরউদ্দিনের ছেলে সফিউদ্দিন হক (৫৬)।’

জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম  জানান, গ্রেফতারকৃত  ২৬ আসামির মধ্যে মাদক মামলায় ২ জন, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক একজন, জিআর মামলায় ৯ জন, সিআর মামলায় ৩ জন, ১৫১ ধারায় একজন ও অন্যান্য মামলার আসামি রয়েছে ১০ জন।

শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম