ব্যাটারি চার্জ দিতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৫:৫৩আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৫:৫৩

গাজীপুর

গাজীপুরে নিজের অটোরিকশায় চার্জ দিতে গিয়ে শুক্রবার (২৮ জুলাই) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন চালক। টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘দুর্ঘটনার শিকার ওই চালকের নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি পাবনা জেলার ভেড়া থানার ফকিরকান্দি এলাকার লুৎফর রহমানের ছেলে।’

এ ব্যাপারে পুলিশ আরও জানায়, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন সাইফুল। একই এলাকার ছয়দানা ডেগেরচালায় ছামাদ মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন তিনি। শুক্রবার সকালে গ্যারেজে রাখা নিজের অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এ অটোচালক। স্থানীয়রা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য সাইফুলের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের