নেত্রকোনায় আঞ্চলিক হাওর কনভেনশন অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ০১:০৪আপডেট : ২৯ জুলাই ২০১৭, ০১:১২

নেত্রকোনায় আঞ্চলিক হাওর কনভেনশন (ছবি-প্রতিনিধি)

‘আসুন বিপন্ন হাওরবাসীর পাশে দাঁড়াই’ স্লোগান সামনে রেখে নেত্রকোনায় ‘আঞ্চলিক হাওর কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে নেত্রকোনা হাওর কনভেনশন কমিটি।

সম্মেলনে কনভেনশন কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচীর সাবেক সভাপতি শিক্ষাবিদ যতীন সরকার, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী সাইফুল হকসহ অনেকে।

এসময় বক্তারা ভাসান পানিতে হাওর এলাকার জেলেদের মাছ ধরা উন্মুক্ত করে দেওয়া, হাওরাঞ্চলের মানবিক বিপর্যয় রোধে জলাশয়ের ইজারা প্রথা বাতিল, কৃষি ঋণসহ সব ধরনের ঋণ মওকুপ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এতে জেলার কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতা ছাড়াও নানান এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম