বরগুনা জেনারেল হাসপাতালে শুন্য পদে চিকিৎসক নিয়োগসহ ৭ দফা দাবিতে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরগুনা জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন করা হয়।
বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ৭ দফা দাবি হলো ১. বরগুনায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা। ২. শুন্য পদে চিকিৎসক নিয়োগ। ৩. আড়াইশ শয্যার হাসপাতালের জনবল নিয়োগ ও বরাদ্দ বৃদ্ধি। ৪. ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা। ৫. রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও বিশেষজ্ঞ জনবল নিয়োগ। ৬. ওষুধ সরবরাহ বৃদ্ধি ও খাবারের মান উন্নতিকরণ এবং ৭. হাসপাতালের জন্য সার্বক্ষণিক বিদুৎতের জন্য সাব-স্টেশন বসানো ও অ্যাম্বুলেন্স প্রদান।
নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও সাবেক পৌর মেয়র শাহজান প্রমুখ।
এসময় বক্তারা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে বরগুনা অচল করে দেওয়ারও ঘোষণা দেন বক্তারা।
/এনআই/








