নাটোরে পুকুরে ডুবে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ২২:১১আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২২:২১

নাটোর নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করে।  নিহতরা হলো মিন্টু মিয়ার মেয়ে মেঘলা (৫) ও ছেলে রাব্বানী(৩) এবং তার ভাই শিমুলের মেয়ে সন্ধ্যা (৫) ও রাত্রি (৩)। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু সন্ধ্যার বাবা শিমুল জানান, শনিবার বিকেল চারটার দিকে তাদের দুই ভায়ের চার শিশু খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় অনুসন্ধান করতে থাকে। এরপর রাত সাড়ে আটটার দিকে তাদের বাড়ির পাশের পুকুরের পানিতে চার শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে এলাকাবাসী। 

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী