মৃত জামাইকে আসামি করে শাশুড়ির মামলা

বরিশাল প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ২৩:০০আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২৩:১১

বরিশাল বরিশালে ছয় বছরের শ্যালিকাকে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে আহত করার পর আত্মহত্যা করা জামাই সজীব হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার শাশুড়ি পারুল বেগম। অন্যদিকে, অভিযুক্ত সজীবের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম দুই মামলার তথ্য নিশ্চিত করেছেন।
আহত সুমাইয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে ছয় বছর বয়সী শ্যালিকা সাদিয়া ও স্ত্রী সুমাইয়াকে (১৮) নিয়ে ঘরের পাশের বাগানে যান সজীব। গভীর রাতেও তারা ফিরে না এলে তার শাশুড়ি পারুল বেগম তাদের খুঁজতে বের হন। খোঁজাখুঁজির পর সাদিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখেন, পাশেই একটি গাছে জামাই সজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় সজীবের স্ত্রী সুমাইয়াকে পুকুর পাড়ে আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফিরলে সুমাইয়া পুলিশকে এসব তথ্য জানান।
এ ঘটনায় সুমাইয়া ও নিজত সাদিয়ার মা পারুল বেগম বাদী হয়ে আত্মহত্যা করা জামাইকে একমাত্র আসামি করে শুক্রবার (২৯ জুলাই) রাতে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
ওসি নুরুল ইসলাম বলেন, ‘হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মারা গেছেন। এ ক্ষেত্রে সজীব একাই জড়িত থাকলে সেভাবেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। তদন্তে এই ঘটনায় অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সজীবের আত্মহত্যার বিষয়টি উল্লেখ করে অন্যদের আসামি করে চার্জশিট দেওয়া হবে।’

আরও পড়ুন-

শ্যালিকাকে খুন, স্ত্রীকে জখম করে স্বামীর আত্মহত্যা!

বাঘ রক্ষায় জিরো টলারেন্স নীতি সরকারের: পরিবেশমন্ত্রী

নদীতে হারিয়ে যাওয়া সন্তানকে ফেসবুকের কল্যাণে ফিরে পেলেন বাবা-মা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম