যশোরে উত্তরা ব্যাংকের বুথে জাল টাকা পাওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৪:০৪আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৪:০৪

বুথ থেকে পাওয়া জাল টাকা। ছবি-প্রতিনিধি

যশোরের উত্তরা ব্যাংকের এটিএম বুথ থেকে সোমবার (৩১ জুলাই) দুপুরে এক হাজার টাকার একটি জাল নোট পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন একজন স্থানীয় ব্যবসায়ী। বুথ থেকে জাল নোট বের হওয়ার খবর শুনে সরেজমিনে তদন্তে যান ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক শাহ আলম।

অভিযোগের ব্যাপারে শাহ আলম বলেন, ‘গত ১৯ জুলাই বুথে ১৮ লাখ টাকা লোড করা হয়। ব্যাংকের ক্যাশিয়ার প্রথমে টাকা গুণে যাচাই-বাছাই করেন এবং পরে দু’জন অফিসার সেই টাকা বুথে লোড করেন। আমরা বুথের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছি। যদি ব্যাংকের কেউ জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বুথের সামনে জাল টাকা নিয়ে অভিযোগকারী ইমন। ছবি-প্রতিনিধি

এ ব্যাপারে অভিযোগকারী হাফিজুল ইসলাম ইমন জানান, রেল রোড চৌরাস্তা মোড়ের বুথ থেকে সোমবার (৩১ জুলাই) দুপুর ১১টার দিকে দু’দফায় ১৫ ও ২০ হাজার করে মোট ৩৫ হাজার টাকা উত্তোলন করি। টাকা তোলার পর বেগুনি রঙের একটি এক হাজার টাকার নোট (নম্বর : কঢ ৫৬৩৫৭৪৫) দেখে তা জাল মনে হয়। বিষয়টি বুথের গার্ডকে জানালে তিনি ব্যাংকের ম্যানেজারের ফোন নাম্বার দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। আমি তাদেরকে বিষয়টি অবহিত করি।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম