স্বেচ্ছাসেবকলীগ নেতা মান্নান হত্যা: যুবলীগ নেতা শান্ত গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৪:৫৫আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৫:০৫

 

যুবলীগ নেতা শান্ত ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুনের ঘটনায় যুবলীগ নেতা মারুফ আলী শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও শহর থেকে সোমবার (৩১ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়।  জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

শান্ত পৌর যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় এর আগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, তার ভাই সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সজীব দত্তকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ দাবি করেছেন মামলার সব আসামিকেই গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে।

গ্রেফতার নয় শান্ত আত্মসমর্পণ করেছে বলে শান্তর পরিবারের লোকজনের বরাত দিয়ে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের বিষয়ে পুলিশ সুপার জানান, ‘শান্তকে গ্রেফতার পুলিশের গত ২০ দিনের চেষ্টার ফসল।’

১১ জুলাই দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

১৩ জুলাই ঠাকুরগাঁও সদর থানায় নিহতের বড় ভাই আবু আলী দুই যুবলীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দত্ত (৩৫) ও পৌর যুবলীগ ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শান্ত (৩৬)। এছাড়া অজ্ঞাত আরও ৩/৪ জন।

/এনআই/   

এ সংক্রান্ত আরও খবর:
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন: ২ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
যুবলীগ নেতার ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘খুন’

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি