দ্বিতীয় দিনের মতো জাবির প্রশাসনিক ভবন অবরোধ

জাবি প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ১০:৩০আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১২:১৭

দ্বিতীয় দিনের মতো জাবির প্রশাসনিক ভবন অবরোধ করেছে শিক্ষার্থীরা(ছবি-জাবি প্রতিনিধি)

উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ চারদফা দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল সাড়ে আটটায় ’প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে প্রশাসনিক ভবনের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেছে শিক্ষার্থীরা ।

এর আগে সোমবার (৩১ জুলাই) একই দাবিতে প্রশাসনিক ভবন অবরোধের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আন্দোলনরত শিক্ষার্থী এবং আন্দোলনে সমর্থনকারী শিক্ষক-শিক্ষার্থীরা ঐক্যমঞ্চের সঙ্গে দফায় দফায় বৈঠক করে শিক্ষক সমিতি। এতে সঙ্কট সমাধানে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। এমন পরিস্থিতিতে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে শিক্ষক সমিতি। সেখানে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আগামী ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য শিক্ষার্থীদের প্রস্তাব দেন শিক্ষক নেতারা। এ প্রস্তাবে রাজি না হয়ে আন্দোলন অব্যাহত রেখেই আলোচনায় বসতে চায় শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে গত ২৭ মে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে পুলিশি হামলার জেরে উপাচার্যের বাসভবনে ভাঙচুর এবং শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা প্রত্যাহারের দাবিতে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’ ও ’প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

/জেবি/

আরও পড়তে পারেন: নড়াইল-যশোর-খুলনাসহ ৮টি রুটে বাস চলাচল বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের