নড়াইল-যশোর-খুলনাসহ ৮টি রুটে বাস চলাচল বন্ধ

নড়াইল প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ০৯:৪৫আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০৯:৪৫

নড়াইল-যশোর-খুলনাসহ ৮টি রুটে বাস চলাচল বন্ধ

নড়াইল-যশোর-খুলনাসহ জেলার আটটি রুটে সোমবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। নড়াইল জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্যা (৪৮) এবং যশোর-নড়াইল সড়কের লাইন সম্পাদক বাবুল মোল্যার (৫২) ওপর হামলার প্রতিবাদে বাস মালিক সমিতির নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন অফিসগামী লোকজন, স্কুল-কলেজগামী শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ যাত্রীসাধারণ।

নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, হাইওয়ে সড়কে ইজিবাইক, নসিমন-করিমন, জেএসএসহ তিন চাকার গাড়ি চলাচলে বাঁধা দেওয়ার অভিযোগে সোমবার দুপুরে নড়াইল-যশোর সড়কের সীমাখালী-মালিবাগ মোড়ে কয়েকজন দুর্বৃত্ত আব্দুর রশিদ ও  বাবুল মোল্যার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে, এ হামলার প্রতিবাদে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় মালিক সমিতির কার্যালয়ে সোমবার সন্ধ্যায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহুরুল হকসহ বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক বলেন, ‘জেএসএসহ ইঞ্জিনচালিত তিনচাকার গাড়ি চলাচলে বাধা দেওয়ায় নড়াইল-যশোর সড়কের সীমাখালী-মালিবাগ মোড়ে ৮ থেকে ১০ জন উচ্ছৃংখল যুবক আমাদের নেতাদের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে যথাযথ বিচার না করা পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে।’

/জেবি/

আরও পড়তে পারবেন: দিনমজুরকে একঘরে করে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের খুঁজে বের করার নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম