টেন্ডার ছাড়া স্কুলের রড বিক্রি করলেন প্রধান শিক্ষক

ঝালকাঠি প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ০৭:০১আপডেট : ০২ আগস্ট ২০১৭, ০৭:০১

ঝালকাঠি

টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন ভবন-ভাঙা রড বিক্রি করেছেন চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল। স্কুলটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবস্থিত। তবে বিষয়টি ভুল হয়েছে বলে মঙ্গলবার (১ আগস্ট) স্বীকার করেছেন এ শিক্ষক।

স্থানীয়দের অভিযোগ, টেন্ডার না ডেকে ও ম্যানেজিং কমিটির অনুমোদন  ছাড়াই সোমবার (৩১ জুলাই) স্কুলের পুরাতন ভবন-ভাঙা রড বিক্রি করেছেন প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল। রাত সাড়ে ১১টার দিকে বরিশাল কোতয়ালী থানা পুলিশের একটি টহল টিম রড বোঝাই ভ্যান দু’টি আটক করলেও তা ছেড়ে দিয়েছে। এ রডের আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে দাবি করেছেন স্থানীয়রা।

এ ব্যাপারে প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল বলেন, ‘এভাবে রড বিক্রি করা ভুল হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিক্ষকদের সঙ্গে বৈঠক করে উম্মুক্ত নিলামের মাধ্যমে রডগুলো প্রতি কেজি ১৪ টাকা হারে বিক্রি করা হয়।’ শিক্ষকরা বিষয়টি জানেন বলেও দাবি করেন তিনি। তবে মোট কত কেজি রড বিক্রি করা হয়েছে সে ব্যাপারে কোন তথ্য জানাননি অভিযুক্ত প্রধান শিক্ষক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম জানান, টেন্ডার ছাড়া এভাবে রড বিক্রি করা ঠিক হয়নি। বিক্রি সংক্রান্ত এখতিয়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিধি অনুযায়ী নিলাম ডেকে এটি বিক্রি করার কথা। প্রধান শিক্ষকের রড বিক্রির বিষয়টি খতিয়ে দেখা হবে।

এএইচ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি