গাইবান্ধায় সাবেক ছয় এমপিসহ আ.লীগের ৮৫ নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি
২৩ মে ২০২৫, ০৯:৪৯আপডেট : ২৩ মে ২০২৫, ০৯:৪৯

গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীমকে (২৪) হত্যাচেষ্টার ঘটনার ১০ মাস পর সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় সাবেক ছয় এমপিসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার ৮৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ভুক্তভোগী বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জোরপূর্বক অপহরণের পর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সদর থানায় মামলাটি করেছেন। মামলায় সাবেক ৬ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ অঙ্গসংগঠনের ৮৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-১ আসনের সাবেক এমপি নাহিদ নিগার সুলতানা, গাইবান্ধা-২ আসনের শাহ সরোয়ার কবির, মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনের উম্মু কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৫ আসনের মাহমুদ হাসান রিপন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ থেকে বায়েজিদকে জোরপূর্বক অপহরণ করে জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকারের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 
এরপর গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে গাইবান্ধা ডিসি অফিসের সামনে থেকে পুনরায় বায়োজিদকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে নিয়ে মারধর করা হয়। এ সময় ৭০-৭৫টি রাবার বুলেট তার শরীরে গুলি ছোড়া হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী মামলার বাদী গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বলেন, দুই দফায় তার ওপর হামলা করে বেদম মারধর করাসহ হত্যাচেষ্টা চালায় ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার ১০ মাস পর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আশা করি, পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান