গ্যাসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার: তোফায়েল

ভোলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ২২:৩১আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২২:৪২

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি)

বর্তমান সরকার গ্যাসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন। উন্নয়নের এই গতিকে আরও বেগবান করতে জ্বালানি নিরাপত্তা প্রয়োজন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হলে অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত হবে। তাই সরকার গ্যাসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করছে।’

রবিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর ইস্ট-১ গ্যাস অনুসন্ধান কূপ খননের কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘রূপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য সরকার এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় বাপেক্স ১০৮টি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করে।’

তিনি আরও বলেন, ‘ভোলা হবে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় জেলা। এখানে রয়েছে মূল্যবান শাহবাজপুর গ্যাস ফিল্ডের ৪টি কূপ। এখান থেকে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। এ জেলায় রয়েছে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্ল্যান্ট, যেখান থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং শিগগিরই বাকি ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে।’

তিনি বলেন, ‘ভোলার নদী ভাঙন সমস্যার সমাধানে ১৬০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ কাজ অচিরেই শুরু হবে। যোগাযোগ ব্যবস্থার কারণে এ জেলায় গড়ে উঠবে শিল্প-কারখানা। ফলে এখানকার যুবকদের কর্মসংস্থানও হবে।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মুনসুর মোহম্মদ ফয়জুল্লাহ (এনডিসি)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নওশাদ ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম