শ্রীপুরে নিখোঁজের ১২ দিন পর কৃষকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ০৩:১৭আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০৩:২৪

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ১২ দিন আগে নিখোঁজ হওয়া আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল পাঁচটার দিকে উপজেলার বেলতলী এলাকার বঙ্গবন্ধু সাফারি পার্কের উত্তর পাশের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

আব্দুর রাজ্জাক শ্রীপুরের বেলতলী এলাকার মৃত হেকমত আলীর ছেলে।

এসআই আব্দুস ছাত্তার জানান, ২৮ জুলাই সকালে বাড়ির পাশে কৃষিকাজের উদ্দেশে বের হন আব্দুর রাজ্জাক। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এরপর ২৯ জুলাই তার স্ত্রী সাইদুন্নাহার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিকালে মিলন নামে স্থানীয় এক দিনমজুর খেতে কাজ করতে যাওয়ার পথে রাজ্জাকের লাশ ঝোপের মধ্যে দেখতে পান।

এসআই আরও জানান, রাজ্জাক কিভাবে মারা গেছেন, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার গায়ে আঘাতের কোনও চিহ্ন আছে কি না, তা বোঝার উপায় নেই।

এসআই বলেন, ‘যেদিন সাধারণ ডায়েরি করা হয়, ধারণা করছি, সেদিনই রাজ্জাক মারা যান বা তাকে মারা হয়। নিহতের স্ত্রী বলছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে রাজ্জাকের ভাইয়েরাই তাকে হত্যা করেছে। আবার নিহতের ভাইয়েরা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারণে স্ত্রীপক্ষের লোকজনই রাজ্জাককে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনও মামলা হয়নি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের