সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১১:০৭আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১১:২০

বন্দুকযুদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামুন মিয়া (৩০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। বুধবার দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৮টি গুলির খোসা, একটি রামদা এবং একটি বল্লম উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘বুধবার বিকালে  জেলার নবীনগর উপজেলা থেকে ডাকাত সদস্য মামুনকে গ্রেফতার করে সরাইল থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি দা ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়। পরে রাতে তার দেওয়া তথ্যমতে সরাইল উপজেলার দেওড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। পথে তন্তর এলাকায় মামুনের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় তারা ডাকাত মামুনকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থল থেকে মামুনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই মামুনের সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।’

ওসি বলেন, ‘মামুন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে সরাইল থানায় দুইটি ডাকাতি, দুইটি মাদক, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সিএনজি ছিনতাই, ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় একটিসহ মোট ৬টি  মামলা রয়েছে। নিহত ডাকাত সদস্য মামুন সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের শফি উদ্দিনের ছেলে।’

এ ঘটনায় অস্ত্র ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি রূপক কুমার সাহা।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম