পিরোজপুরে স্নাতক পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ১৪:৫৪আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৫:১৫

পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে আসলাম খলিফা (২৫) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত দশটার দিকে নিজ বাড়িতে ঢোকার রাস্তায় খুন হন তিনি। নিহত আসলামের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হয়েছে, তার ওপর খুনিদের বড় ধরণের ক্ষোভ ছিল।’ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

এ ব্যাপারে শংকরপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন ইসলাম নান্টু জানান, রাত ১০টা থেকে ১১টার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

আসলামের প্রতিবেশীরা জানান, নিহত আসলাম ভাইদের মধ্যে সবার ছোট। খুবই নিরীহ প্রকৃতির ছেলে ছিলেন তিনি। বড় ভাই কাওসার ঢাকা সিআইডি পুলিশের সহকারী উপ-পরিদর্শক। মেজ ভাই কালাম বিদেশে থাকেন। বাড়িতে তিনি তার এক অসুস্থ্য ভাইকে নিয়ে থাকতেন এবং বাণিজ্যিকভাবে কোয়েল পাখির খামার করেছিলেন আসলাম। 

তারা আরও জানান,  আসলাম এবার উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষা দিচ্ছিলেন। তার বাবার নাম মো. হাবিবুর রহমান খলিফা। 

এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের