বঙ্গবন্ধুকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখিয়েছেন প্রধান বিচারপতি: এলজিআরডি মন্ত্রী (ভিডিও)

মাদারীপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ১৭:২৫আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৭:৩৩

বক্তব্য রাখছেন এলজিআরডি মন্ত্রী (ছবি-প্রতিনিধি)

‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখিয়েছেন।’ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে এ কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারপতিদের উদ্দেশ করে তিনি বলেন, ‘জনগণের মনে আঘাত দিয়ে, উপযাচক হয়ে, কোনও রকম বিচারের রায় দেবেন না। আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করছি, যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ের মধ্যে আছে, আপনারা এর পুনর্বিবেচনা করেন। কারণ বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হোক বাংলার জনগণ সেটা চায় না। বাংলার জনগণের শেষ আশ্রয়স্থল হলো এই বিচার ব্যবস্থা।’

এ সময় এলজিআরডি মন্ত্রী আরও বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক মন্তব্য করা হয়েছে।’

প্রধান বিচারপতিকে উদ্দেশে তিনি বলেন, ‘যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে, তা পুনর্বিবেচনা করেন। যদি কোনও দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থার সংকট দেখা দেয়, তাহলে সে দেশ কিন্তু প্রলয়ঙ্করী বিপদের মধ্যে পড়ে।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরও  দুই মেয়াদ শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে এসময় জনগণের প্রতি আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, স্থানীয় সরকার অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও জেলার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া।

/এএইচ/এপিএইচ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী