ঝুঁকিপূর্ণ ভবনের চেয়েও বেশি ঝুঁকিতে নতুন ভবন

মো: নজরুল ইসলাম, বান্দরবান
১২ আগস্ট ২০১৭, ১৪:৫১আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৪:৫১

২০০৩ সালে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছবি-প্রতিনিধি)

বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের ডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নির্মাণ করা হয় নতুন একটি ভবন। কিন্তু পুরাতন ভবনের চাইতে নতুন ভবনটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ ব্যাপারে স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি কেচি মারমা বলেন, ভবনটি টিলার ওপর করা হয়েছে। কিন্তু পাশে কোন গাইড-ওয়াল না দেওয়ার কারণে পাশের মাটি সরে যাচ্ছে। নিচের মাটি সরে যাওয়ায় মেঝেতে গর্তের সৃষ্টি হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে যে কোনও সময় পুরো মেঝে ধসে পড়তে পারে।  

স্কুল সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর অর্থায়নে বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের ডলু পাড়ায় স্কুলটির ভবন নির্মাণ করা হয়েছিল। দশ বছরের মাথায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে ২০০৩ সালে জেলা পরিষদের অর্থায়নে নতুন একটি ভবন নির্মাণ করা হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই নতুন ভবনটি পুরাতন ভবনের চেয়ে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ভবনটির মাঝের অংশ ফেটে গেছে। গর্ত সৃষ্টি হয়েছে মেঝেতে।

বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের স্কুলটির মেঝে ধসে যাচ্ছে (ছবি-প্রতিনিধি)

বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, ক্লাসরুমের গর্তে পা ঢুকে শিশু আহত হয়েছে। যে ধরণের ফাটল সৃষ্টি হয়েছে, তাতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ক্লাস করার জন্য ওই ভবনের ক্লাসরুমে ঢুকতে ভয় লাগে বলেও জানিয়েছে শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বড়ুয়া বলেন, ‘প্রত্যেকটি ক্লাসরুমই ঝুঁকিতে আছে। শুধু শিক্ষার্থীরাই নয়, আমরা শিক্ষকরাও ঝুঁকির মধ্যে আছি। যত তাড়াতাড়ি সম্ভব ভবনটির সংস্কার দরকার।’

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান