মেঘনায় দুটি মাছ ধরা ট্রলার ছিনতাই

ভোলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১৮:৩১আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৮:৩১

মাছ ধরা ট্রলার ছিনতাই, ছবি সংগৃহীত ভোলার মনপুরার মেঘনায় ইলিশ মাছ ধরার সময় হামলা চালিয়ে দুই ট্রলার ছিনতাই করে নিয়ে গেছে হাতিয়ার মহিউদ্দিন বাহিনী। সোমবার (১৪ আগস্ট) ভোর রাতে জংলার খালের পূর্বপাশে বদনার চর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটিয়েছে ছিনতাইকারিরা। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছিনতাই হওয়া মাছ ধরা ট্রলারের মাঝিরা হলেন— সিরাজ মাঝি ও বেলাল মাঝি। এদের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। এই দুই ট্রলারের আড়তদার হলেন— নাছির কেরানী ও মতিন মাতাব্বর।

সিরাজ মাঝি ও বেলাল মাঝি জানান, সোমবার ভোর রাত ৪টায় বদনার চর সংলগ্ন মেঘনায় মাছ ধরার সময় মহিউদ্দিন বাহিনীর জলদস্যুদের তিনটি ট্রলার দেশি অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে বেলাল মাঝির এবং পরে সিরাজ মাঝির ট্রলারে হামলা চালায়। এ সময় জলদস্যুরা ট্রলারে থাকা অন্য জেলেদের মারধর করে। পরে জলদস্যুরা দুই ট্রলারে থাকা সব জেলেদের বদনারচরে নামিয়ে দিয়ে মাছ ও জালসহ ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান বলেন, ‘জলদস্যুরা হামলা চালিয়ে দুই ট্রলার লুট হওয়ার বিষয়টি জানার পর তা উদ্ধারে স্থানীয় জনতাসহ পুলিশের একটি টিম নদীতে অভিযান পরিচালনা করছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম