কোনও রাজনীতিবিদ মাদক ব্যবসায়ীর পক্ষে তদবির করলে আমাকে জানান: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ১৯:৪৭আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৯:৪৯

আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশকে মাদকমুক্ত দেখতে চান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে তিনি নিজ নির্বাচনী এলাকা কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনাও দিয়েছেন। তিনি বলেন, ‘কোনও রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি মাদক ব্যবসায়ীদের পক্ষে তদবির করলে আপনারা দয়া করে আমাকে জানাবেন।’

তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা প্রাঙ্গণে আয়োজিত মাদক নির্মুলে এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় কসবার নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়ছার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি সোলায়মান খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিকাল ৪ টার দিকে উপজেলার বায়েকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের