গাজীপুরে যৌনকর্মীসহ ৪৭ জনের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ০২:২৪আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৩:৪০

গাজীপুরের আবাসিক হোটেল রোজ ভেলিতে অভিযান  গাজীপুরের আবাসিক হোটেল রোজ ভেলিতে ফের অভিযান চালিয়ে যৌনকর্মীসহ ৪৭ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি আদেশ অমান্য করে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টির অপরাধে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। শুক্রবার হোটেলটিতে অভিযান চালানো হয়। গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম কুদরত-এ-খুদা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হোটেলটি তালাবদ্ধ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১ জুলাই রাতে একই হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২২ জন যৌনকর্মীসহ ৩৪ জনকে একই অপরাধে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছিল।

বি এম কুদরত-এ-খুদা বলেন, ‘গাজীপুর সদর উপজেলার হোতাপোড়ার (ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে) রোজ ভেলি হোটেলে আমি নিজে ও নির্বাহী ম্যাজিষস্ট্রেট রাসেল মিয়া এ অভিযান পরিচালনা করেছি। ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরাও ছিলেন। ওই হোটেল থেকে মোট ৪৭ জনকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করা হয়। সরকারি আদেশ অমান্য করে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে আদালত ২১জন পুরুষকে এক মাস করে এবং ২৬জন নারীকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠায়।’

তিনি জানান, আদালত হোটেলটি তালাবদ্ধ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। অভিযানের খবর পেয়ে হোটেলের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

/এনআই/

এ সংক্রান্ত আরও খবর
গাজীপুরে হোটেল সিলগালা, ৩৪ জনকে দণ্ড

গাজীপুরে যৌনকর্মীসহ ৬৭ জনকে কারাদণ্ড 

আরও পড়ুন:
সাতক্ষীরায় ৪টি গোখরা সাপ ও ৭২টি ডিম উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম