লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষে ৩ নেতা আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৮:৫৬আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৮:৫৬

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপির একজন ও স্বেচ্ছাসেবক দলের দুইজনসহ তিন নেতা আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সময় স্থানীয় বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সদর উপজেলা পশ্চিম বিএনপির শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা চৌধুরী  ও স্থানীয় চর রমনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসনাত সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা চৌধুরী ও তার সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে কার্যালয়ের সামনে সোহেল ও তার সমর্থকরা রানাকে মারধর করে। এসময় সংঘর্ষে অন্য দুই নেতা আহত হন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী