‘১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণকে বিনামূল্যে সেবা দিচ্ছে সরকার’

গাজীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৯:৩৮আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৯:৫৪

গাজীপুরে এক অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সরকার জঙ্গি দমন করেছে। দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে জনগণকে সেবা দিচ্ছে।’

শনিবার (১৯ আগস্ট) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর তেতুঁইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে দিনব্যাপী বিনামূল্যের চোখের ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বন্যা পরিস্থিতি নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাদুর্গত এলাকাগুলোতে ইতোমধ্যে আমাদের মন্ত্রী-এমপি-নেতারা কাজ করছেন। এসব এলাকায় মেডিক্যাল টিম কাজ করছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গত এলকাগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগও।’

এসময় আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মেজর জেনারেল (অব:) আব্দুল হাফিজ মল্লিক, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, গাজীপুর সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক, হাসপাতালের সিইও জাইতুন বিনতি সুলাইমান, প্রফেসর গোলাম মোস্তফা প্রমুখ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম