হাতীবান্ধায় তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ২০:১১আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২০:১৩

হাতীবান্ধায় তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন (ছবি-প্রতিনিধি)

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ‘গণ কমিটি’ নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা।

হাতীবান্ধা উপজেলার মেডিক্যাল মোড় এলাকায় শনিবার (১৯ আগস্ট) সকালে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন তিস্তা নদী ভাঙনের শিকার অনেক মানুষ। তারা জানান, প্রতিবছর ভয়াবহ বন্যা এবং ভাঙন থেকে এলাকাকে রক্ষা করতে তিস্তা নদীর বাম তীরে একটি বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে অবস্থিত তিস্তা ব্যারাজের ভাটি থেকে লালমনিরহাট রেলওয়ে তিস্তা সড়ক সেতু পর্যন্ত বাম তীরে অবিলম্বে একটি বাঁধ নিমার্ণের দাবি জানান বক্তারা।

এসময় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক রোকনুজ্জামান সোহেল, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরল হক, প্রকৌশলী শাহজাদ ফেরদৌস, অ্যাডভোকেট নাসিরুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুমন, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, যুবদল নেতা হাসানুজ্জামান ও যুবলীগ নেতা সেলিম।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম