কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ২১:১৫আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:৪৭

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি বগুড়ার দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরবাইক আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে গোলাম রব্বানী (৩২) ও হাপুনিয়া গ্রামের বিরাদন ইসলামের ছেলে রকি (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রব্বানী ও রকি স্থানীয় এবিসি টাইলস্ ফ্যাক্টরিতে চাকরি করতেন। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে দুই বন্ধু নিজ এলাকা থেকে একটি বাজাজ ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলে বগুড়া সদরের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে পৌঁছেন। এ সময় নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-ট-২০-১১৭৬) পেছন থেকে বাইকে চাপা দেয়। এতে রব্বানী ও রকি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ও হেলপার কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যান। পুলিশ ভ্যানটি আটক করেছে।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি