চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম ব্যুরো
২০ আগস্ট ২০১৭, ১৬:৩৯আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৬:৫৪

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে পতেঙ্গা এলাকায় ও রবিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে বায়েজিদ এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লার কান্দিরপাড় এলাকার তাসলিমা আক্তার (২৩) ও একই জেলার বুড়িচঙ্গ থানার মো. হাসান (২৬)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার পথে তাসলিম পড়ে যান। পরে পিছন থেকে আসা একটি লরি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। অন্যদিকে, হাসান রিকশায় চড়ে বাসার যাওয়ার পথে বায়েজিদ ফায়ার স্টেশন এলাকায় পেছন থেকে আসা একটি বাসের ধাক্কায় হাসান গুরুতর আহত হন।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘নিহতদের মধ্যে তাসলিমাকে রাত ২টার দিকে এবং হাসানকে সকাল সাড়ে ৮দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম