বেনাপোলে হুন্ডির চার লাখ টাকাসহ স্কুলছাত্র আটক

বেনাপোল প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৭:৪৮আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৮:৩২

যশোর বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে হুন্ডির চার লাখ টাকাসহ রায়হান (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার উত্তর পুটখালী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

রবিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে এক স্কুলছাত্র সাইকেলযোগে বিপুল পরিমাণ হুন্ডির টাকা ভারতে পাচার করার জন্য সীমান্ত এলাকায় যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি পোস্টের টহল দলের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রায়হানকে আটক করে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে চার লাখ টাকা উদ্ধার করেন।

২১ বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রায়হানকে টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান সুবেদার আবুল হোসেন।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী