রাজশাহী থেকে পদ্মা ও ধূমকেতুর যাত্রা বাতিল

রাজশাহী প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৮:০৪আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৮:১৫

কালিহাতীতে রেলসেতুর অ্যাপ্রোচ সড়কে ধস (ফাইল ছবি)

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসের রবিবার বিকালের ও ধূমকেতু এক্সপ্রেসের রাতের যাত্রা বাতিল করা হয়েছে। তবে সোমবার (২১ আগস্ট) সকালে সিল্কিসিটি এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের সুপারিন্টেন্ড জিয়াউল আহসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

জিয়াউল আহসান বলেন, ‘রবিবার সকালে সিল্কিসিটি এক্সপ্রেস যাত্রাবিরতিতে থাকে। এদিকে, রবিবার বিকালের পদ্মা এক্সপ্রেস এবং রাতের ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যাত্রা বাতিলের কারণে যাত্রীরা টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারছেন। এছাড়া চাইলে তারা যাত্রার তারিখও পরিবর্তন করতে পারছেন।’

রাজশাহী রেলস্টেশনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা জাহাঙ্গীর আলম নামে এক যাত্রী জানান, রবিবার বিকালের পদ্মার টিকিট কাটা ছিল তার। ট্রেন বন্ধের খবরে তিনি স্টেশনে আসলে কাউন্টার থেকে জানানো হয়, যাত্রা বাতিলের কথা। তাই পদ্মার টিকিট ফেরত দিয়ে সোমবার সকালের সিল্কসিটির টিকিট নিয়েছেন তিনি।

তার মতো অনেক যাত্রীকেই ট্রেনে টিকেট ফেরত দিতে বা পরিবর্তন করে টিকিট নিতে দেখা যায়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন এই রুটের যাত্রীরা।

উল্লেখ্য, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপর রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে গেছে। এই ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম