নদীতে ফেলে শিশু হত্যা: একমাত্র আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২১:৩৩আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:৩৯

বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে শিশু জুঁই খাতুনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি নুরানী খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার শুকনা দীঘিরপাড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জুঁই খাতুন উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্ণপুর গ্রামের জহুরুল ইসলামের কন্যা। অভিযুক্ত নুরানী খাতুন একই এলাকার শামীম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার বাড়ির পাশের নাগর নদীর তীরে খেলা করছিল জুঁই। এসময় সেখানে থাকা নুরানী শিশুটিকে নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাত ১০টার দিকে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে শিশুটির চাচা থানায় নুরানীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এসআই ইনামুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। আসামি গ্রেফতার হয়েছে। শিগগিরই কারণ জানা যাবে। আসামির মা ফেন্সি খাতুন ও ফুফু নার্গিস জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, নুরানীর মাথায় সমস্যা আছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক