মাকে বেঁধে মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় মামলা

নীলফামারী প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১৮:৩২আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:৪৬

নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় মাকে বেঁধে মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২০ আগস্ট) রাতে ভিকটিমের বাবা ৯ জনকে আসামি করে মামলাটি (মামলা নং- ১৩) দায়ের করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার ৯ আসামি হলো- ঝুনাগাছচাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম (৩০), দেলোয়ার হোসেন (৩৮) ও মিস্টার আলী (৩৪), একই এলাকার মৃত আজিজুল হকের দত্তক ছেলে ফিরিজুল ইসলাম (৩৫), চাটি মামুদের ছেলে নুর মোহাম্মদ (৪৫), মোখলেছার রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৩৫) ও আলমগীর হোসেন (৩০), অভয় চরন রায়ের ছেলে নির্মল চন্দ্র  রায় (৪০) এবং পেনকাটু রায়ের ছেলে মঙ্গলু রায় (৪০)।

এদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার বিকাল চারটা ২০ মিনিটে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে পাঁচটার দিকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুলতানা রাজিয়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করেন। চিকিৎসক সুলতানা রাজিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।’

ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, রবিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিস্তা নদীর দুর্গম এক চর থেকে হাত বাঁধা ও অজ্ঞান অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। এর আগে বাড়ির উঠানে দড়ি দিয়ে বাঁশের খুঁটিতে হাত বাঁধা অবস্থায় ভিকটিমের মাকে উদ্ধার করা হয়। বিকালে ভিকটিম বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করেন, শনিবার দিনগত রাতে একদল দুর্বৃত্ত তার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে মুখ-হাত বেঁধে তুলে নিয়ে ধর্ষণ করে। এসময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার মাকে মুখে কাপড় গুঁজে দিয়ে বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের