কুমিল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার আসামি কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২১:০২আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২১:১১

কারাগার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া মো. ইসমাইলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) বিকাল চারটার দিকে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামি ইসমাইল চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে ভিকটিমকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অন্যত্র নিয়ে ধর্ষণ করে ইসমাইল। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভিকটিমকে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা ধর্ষণের আলামত পান। ভিকটিমের কাছ থেকে পুরো ঘটনা শুনে তার চাচা রাতে থানায় লিখিত অভিযোগ করেন। পরে রাতেই ইসমাইলকে গ্রেফতার করা হয়।

ওসি আবু ফয়সাল জানান, লিখিত অভিযোগ ও ডাক্তারদের পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী