বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে শিবিরকর্মী আটক

সিলেট প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২২:৫৯আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২৩:০৬

আরিফুর হক বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে আরিফুর হক নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সিলেট নগরীর ওসমানী মেডিক্যাল কলেজের আবু সিনা ছাত্রাবাস থেকে সোমবার (২১ আগস্ট)  বিকালে তাকে আটক করা হয়।  সিলেট কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিবিরকর্মী আরিফুর হকের ফেসবুক পোস্ট নিয়ে ছাত্রাবাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত ছাত্রলীগের কর্মীরা ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরিফ নামের এক শিবিরকর্মীকে জিজ্ঞসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।’

আরিফ বরিশালের আমতৈল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী বলেন, ‘বঙ্গবন্ধুর ছবির সঙ্গে এক মডেলের ছবি দিয়ে আরিফ লিখেছে সেলিব্রেটিরাও তাকে ফলো করে। বিষয়টি আমাদের কর্মীদের চোখে পড়ে। পরে তার কাছে এমন কাজ কেনও করলো—জানতে চাওয়া হয়। এক পর্যায়ে আমরা প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার ও হোস্টেল সুপারসহ সেখানে যাই। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আরিফ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ওসমানী মেডিক্যালের ৫৪ তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম