ডিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী পাবনায় গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২৩:৩৬আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২৩:৪১

রফিকুল হক ওরফে ভুসি বাবুকে পাবনা থেকে রফিকুল হক ওরফে ভুসি বাবু (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও রাজধানীর ভাষানটেক থানার একাধিক মামলার পলাতক আসামি। সোমবার বিকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, গোপন  খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চরঘোষপুর আটরশি এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১৪ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার রফিকুল ওরফে ভুসি বাবু ঢাকার ভাষানটেক এলাকায় গত ১২ আগস্ট সন্ত্রাসী চিকনা জামানকে হত্যা করে পাবনায় আত্মগোপন করেছিল। তার বিরুদ্ধে ভাষানটেক থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন।’

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জিহাদুল কবির ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীমা আক্তার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান ও পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম