বন্যা পরিস্থিতির উন্নতি, শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল শুরু

শেরপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০৫:২৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৫:২৮

বন্যা পরিস্থিতির উন্নতি, শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ শুরু পুরাতন ব্রহ্মপুত্র নদসহ অন্যান্য নদীর পানি কমতে থাকায় শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শেরপুর- জামালপুর সংযোগ সড়কের পোড়ার দোকান এবং শিমুলতলি এলাকার দু’টি ডাইভারশনে পানি কমে যাওয়ায় যান চলাচল শুরু হয়েছে। আট দিন বন্ধ থাকার পর বুধবার (২৩ আগস্ট) দুপুর থেকে ওই সড়কে যান চলাচল আবার শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যার পানি কমলেও সদর উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নিমজ্জিত রয়েছে। শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা সাংবাদিকদের জানান, চলতি বন্যায় শেরপুর সদরের প্রায় তিন হাজার হেক্টর জমির আমন আবাদ, বীজতলা ও সবজীর আবাদ পানিতে নিমজ্জিত। পানি পুরোপুরি  নেমে যাওয়ার পর ফসলের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাবে। তবে কৃষকদেরকে বন্যা পরবর্তী করণীয় সম্পর্কে মাঠ পর্যায়ে অবহিত করা হচ্ছে।

অন্যদিকে, প্রতিদিনই শেরপুর সদর উপজেলার বন্যাদুর্গত এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

বুধবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলার চরপক্ষিমারি ও চরমুচারিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশ মানুষকে ত্রাণ বিতরণ করা হয়।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম