ঈদে সন্ধ্যার আগেই পশুর বর্জ্য অপসারণ করবে চসিক

চট্টগ্রাম ব্যুরো
২৪ আগস্ট ২০১৭, ০৭:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৮:০২

চট্টগ্রাম সিটি করপোরেশন কোরবানির পশুর বর্জ্য ঈদের দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (২৩ আগস্ট) বিকালে নগর ভবনের কে বি আব্দুস সত্তার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সংবাদ সম্মেলনে চসিক মেয়র বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য ঈদের দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ করা হবে। বর্জ্য অপসারণে ওই দিন করপোরেশনের নিয়মিত দুই হাজার পরিচ্ছন্নতা কর্মচারীর সঙ্গে আরও দুই হাজার বাড়তি শ্রমিক কাজ করবেন। বর্জ্য পরিবহনে ওই দিন আড়াইশ গাড়ি নিয়োজিত থাকবে।’
নগরীর পরিবেশ দূষণমুক্ত রাখতে কোরবানির দিনে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও জবাইকৃত পশুর নাড়ি-ভুঁড়ি, উচ্ছিষ্টাংশ ও অন্যান্য বর্জ্য স্বাস্থ্যসম্মত উপায়ে দ্রুত অপসারণ বিষয়ে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরীর পরিবেশ দূষণমুক্ত রাখতে মন্ত্রণালয়ের নির্দেশে আমরা নগরীর ৪১টি ওয়ার্ডে ৩৬১টি স্থান নির্ধারণ করেছি। এসব স্থানে নগরবাসীকে কোরবানির পশু জবাই করতে হবে। উন্মুক্ত স্থানে পশু জবাই করা যাবে না। নগরবাসী বাসা-বাড়ির আঙ্গিনায় পশু জবাই করতে পারবেন। তবে নিজ দায়িত্বে দ্রুততম সময়ে তাদের ওই স্থান পরিষ্কার করতে হবে।’ জনকল্যাণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান এবং তাদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনি, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নানসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-
জমে উঠছে শত বছরের পুরনো কসবার গরুর হাট

নীলফামারীতে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ত্রাণ বিতরণ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম