প্রাপ্তির হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারে পুলিশকে তিন দিনের আল্টিমেটাম আইনজীবীদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ২১:৪৭আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২১:৫৫

৭ খুন মামলার পিপির মেয়েকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন (ছবি-প্রতিনিধি)

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবনের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মানববন্ধন সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা, জিপি অ্যাডভোকেট মেরিনা আক্তার, সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া প্রমুখ।

মানববন্ধনে আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপু বলেন, ‘আগামী রবিবারের মধ্যে প্রাপ্তিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে আন্দোলনে যাবে।

তিনি আরও বলেন, ‘আইনজীবীদের ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। আইনজীবীরা আইনের পথ থেকে পিছুপা হবে না।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ