বাগেরহাটে ওজোপাডিকোর দণ্ডিত সিবিএ নেতা বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ২১:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২১:০৬

বাগেরহাট

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বাগেরহাটে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) দণ্ডিত সিবিএ নেতা জসিম হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আলমগীর কবিরের সই করা এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়েছে।

জসিম হাওলাদার ওজোপাডিকোর বাগেরহাট কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সিবিএ এর সাধারণ সম্পাদক।  জসিম বাগেরহাটের গোবরদিয়া ( খানজাহান পল্লি) এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে।

ওজোপাডিকোর বাগেরহাট জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ জানান, সিবিএ নেতা জসিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেওয়ায় চাকরিবিধি অনুযায়ী ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আলমগীর কবির তাকে সাময়িকভাবে বরখাস্ত করে চিঠি দিয়েছেন।

গত বৃহস্পতিবার বাগেরহাট শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে সিবিএ নেতা জসিমকে দেড় বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট নাজিম উদ্দিন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে জসিম হাওলাদার বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের