সাতক্ষীরায় কলেজছাত্র গৌতম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ২১:৪১আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২১:৪৯

গৌতম মণ্ডল
সাতক্ষীরায় কলেজছাত্র গৌতম হত্যা মামলার প্রধান আসামি মো. জামশেদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) দুপুরে খুলনা মহানগীরর দৌলতপুর এলাকা থেকে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

আটক জামশেদ সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর গ্রামের মো. রিয়দ আলীর ছেলে। বর্তমানে তিনি খুলনা মহানগীরর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকায় বসবাস করেন।

সাতক্ষীরা সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ জানান, জামশেদকে খুলনা থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে।

২০১৬ সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার মহাদেবনগর গ্রামের বাড়ি থেকে মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের ছাত্র গৌতম অপহরণ হয়। এরপর ১৭ ডিসেম্বর বাড়ির পাশের পুকুর থেকে তার মরাদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা গনেশ সরকার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা (নম্বর-৩১, তারিখ ১৬/১২/১৬) দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। এর আগে এ মামলার গ্রেফতার আসামি নাজমুল ও শাহাদাত ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরও পড়ুন:

সাতক্ষীরায় কলেজছাত্র গৌতমের হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

সাতক্ষীরায় অপহরণের ৫ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম