সাতক্ষীরায় কলেজছাত্র গৌতমের হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৭, ০৩:০৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০৩:০৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় কলেজছাত্র গৌতম সরকারের খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর হয়েছে। রবিবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাতক্ষীরা সদর থানা পুলিশ মামলাটি ডিবিতে পাঠায়।
সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই আশরাফুল আলম বলেন, অধিকতর তদন্ত করার জন্য গৌতম সরকারের হত্যা মামলার তদন্তের দায়িত্ব সাতক্ষীরা সদর থানা পুলিশ পক্ষ থেকে আমার কাছে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, অপহরণের তিনদিন পর গত ১৭ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর গ্রামে গৌতমের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৌতম মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গনেশ মণ্ডলের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনার পর তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ