আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ১৬:৪৫আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৬:৫৪

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৮ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বাহাদুরপুরে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বদরুল আলম তরফদার বলেন, ‘বেলা পৌনে তিনটার দিকে সায়রা ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ে। এতে এখনও পর্যন্ত ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের সবার অবস্থাই গুরুতর। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতের উদ্ধারে ছুটে আসেন। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও র‌্যাব সদস্যরা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ