আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ১৭:৫০আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৮:৫৯

ধসে পড়া নির্মাণাধীন ফিলিং স্টেশন ঘিরে মানুষের জটলা (ছবি- প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন। সোমবার (২৮ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বাহাদুরপুরে এ ঘটনা ঘটে। জেলার সিভিল সার্জন নন্দী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সিভিল সার্জন নন্দী মজুমদার বলেন, ‘ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনায় আহত অবস্থায় সাত জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিন জনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক।’

এর আগে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তরফদার বলেন, ‘বেলা পৌনে তিনটার দিকে নির্মাণাধীন সায়রা ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ে। এতে সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধারে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও র‌্যাব সদস্যরা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের