হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রফিক নিখোঁজ, থানায় জিডি

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৭, ০৭:৪৩আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ০৭:৪৩

রফিক

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ রফিককে সোমবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মঙ্গলবার (২৯ আগস্ট) তার পিতা জজ মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘পুলিশ রফিকের সন্ধান বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, রফিক মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। সোমবার রাত ১০টার দিকে স্থানীয় তেলিয়াপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন রফিক। কিন্তু তিনি বাড়িতে ফিরে আসেন নি। মঙ্গলবার তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি বাড়ির পাশে পাওয়া গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন দুটিও বন্ধ।

রফিককে উদ্ধার ও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের