সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ০৫:৪২আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০৫:৪৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত গৃহবধূ হেলেনা আক্তার (২৭) মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় পুলিশ হেলেনার স্বামী মোমেন মিয়াকে আটক  করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বুধবার (৩০ আগস্ট) রাতে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার।

ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ আগস্ট রাতে হেলেনা আক্তারকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হেলেনা আক্তার মারা যান।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় স্বামী মোমেন মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, হেলেনা আক্তার আত্মহত্যা করার জন্য নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান