কৃষকের ঘরে ঘরে সার ও বীজ পৌঁছে দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ২৩:২৬আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২৩:৩৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন চারা ও বীজ বিতরণ করছেন স্বাস্থ্যমন্ত্রী (ছবি- প্রতিনিধি)

বর্তমান সরকারকে কৃষি ও কৃষকবান্ধব বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘সারের জন্য কৃষককে এখন আর গুলি খেয়ে মরতে হয় না। কৃষকদের এখন আর সারের পেছনেও ঘুরতে হয় নয়; সারই বরং এখন কৃষকদের পেছনে ঘুরে। বর্তমান সরকার কৃষকের ঘরে ঘরে সার ও বীজ পৌঁছে দিচ্ছে।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে নিজের নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন চারা ও বীজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাদের আমলে কৃষক সড়ক অবরোধ করে আন্দোলন করেছে; সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। খাদ্য উৎপাদন আগের তুলনায় বহুগুণে বেড়েছে। সম্প্রতি বন্যায় খাদ্য উৎপাদনে কিছু ঘাটতি দেখা দেওয়ায় বিদেশ থেকে খাদ্য আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

বিএনপিকে জ্বালাও-পোড়াও আন্দোলনের হোতা মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তারা দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। এদেশের মানুষ তাদের হত্যার আন্দোলন প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের পক্ষে ভোট দিয়ে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। শেখ হাসিনার নেতৃত্বে এদেশে জঙ্গি দমন হয়েছে, উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও জনগণের উচিত নৌকায় ভোট দেওয়া।’

উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি বিভাগের পরিচালক (বীজ) আব্দুল হান্নান, সিরাজগঞ্জ জেলার উপ-পরিচালক আরশেদ আলী। এছাড়া অনুষ্ঠানে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

পরে আইসিটি পার্ক নির্মাণের সম্ভাব্য স্থান শিংলাবাড়ি পরিদর্শন করেন মন্ত্রী। এছাড়া তিনি ভানুডাঙ্গা হাট খোলায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশও করেন। এর আগে মন্ত্রী কাজীপুরের বুরুঙ্গী, সীমান্ত বাজার, মহিষামোরা চৌরাস্তা, সোনামুখী এলাকায় জনসংযোগ করেন এবং এসব এলাকার মানুষের আগাম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী