ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মিষ্টি বিনিময় করেছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি ডিকে সিং এর হাতে মিষ্টির প্যাকেটগুলো তুলে দেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বাংলা ট্রিবিউনকে জানান, পবিত্র ঈদুল আজহার দিনে আমরা মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে ঈদের শুভেচ্ছা জানালাম এবং আমাদের পরস্পরের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি আরও বৃদ্ধি করলাম। তারাও আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের আনন্দে ভাগাভাগি করেছেন।







