চুয়াডাঙ্গায় ২ সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৫

দৈনিক ইনকিলাব পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি নূরুল আলম বাকু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলষ্টেশন সংলগ্ন এলাকায় মাদক সেবনকারীদের ছবি তুলতে গিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক নূরুল আলম বাকু ও মাসিক নির্ভিক পত্রিকার সাংবাদিক সাংজিব হাসান রাজুকে কুপিয়ে আহত করেছে দুর্বত্তরা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।  দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত সাংবাদিক বাকু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে দৈনিক ইনকিলাব পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি। আর রাজু একই উপজেলার আজমপুর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে মাসিক নির্ভিক পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক ষ্টেশন সংলগ্ন এলাকায় ছয় থেকে সাত জন যুবক মাদকসেবন করছিল। এসময় সাংবাদিক নুরুল আলম বাকু ও রাজিব হাসান রাজু তাদের ছবি দূর থেকে ক্যামেরায় ধারণ করে। এ খবর জানতে পেরে দুর্বত্তরা তাদের ঘিরে ফেলে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এরপর ক্যামেরায় ধারণ করা ছবি নষ্ট করে ক্যামেরা ফেলে চলে যায়। স্থানীয়রা সাংবাদিকদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল জানান, ‘যুবলীগ নেতা আব্দুর রহমানের ভাইসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের