ড্রাম থেকে লাশ উদ্ধার: পারিবারিক বিরোধের জেরে হত্যা বলে দাবি পরিবারের

গাজীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৫

গাজীপুরে ড্রামের ভেতর নারীর লাশ গাজীপুরে ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নরসিংদীর ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নারগিস বেগম (৫৪) হত্যার রহস্য এখনও উদঘাটিত হয়নি। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহ ও অর্থ-সম্পদ নিয়ে বিরোধের জের ধরে নারগিসকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার ভাই বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মন্তোষ চন্দ্র দাস।
নিহতের ভাই আহমদ হোসেন মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ গুম করে হত্যার রহস্য গোপন করতেই ড্রামে ভর্তি করে তা গাজীপুরে ফেলে দিয়ে আসে।’ তিনি এ ঘটনার জন্য তার ভগ্নিপতি আনসার উল্লাহর প্রথম স্ত্রী, তার মেয়ে ও মেয়ের স্বামীকে অভিযুক্ত করেন।
এ ঘটনায় জয়দেবপুর থানায় দায়ের করা মামলার এজাহারে আহমদ হোসেন উল্লেখ করেছেন, নিহতের স্বামী আনসার উল্লাহ আগে একটি বিয়ে করেছিলেন। নারগিসের বিয়ের সময় এ তথ্য গোপন রাখা হয়। প্রথম স্ত্রী টিংকু বেগমের (৫৭) সঙ্গে আনসার উল্লাহর দুইটি সন্তান আছে। তারা হলেন— আসমা নুসরাত বাবলী (৩২) ও মান্নী (৭)। নারগিস ও তার পরিবার পরে এই বিয়ের কথা জানতে পারেন।
এজাহারে বলা হয়, পরে আনসার উল্লাহর আগের স্ত্রী তার মেয়ে ও মেয়ের স্বামীর সঙ্গে আনসার উল্লাহর ফ্ল্যাট, বাড়ি, সম্পত্তি ও অবসরকালীন ভাতা নিয়ে বিরোধ চলে আসছিল নারগিসের। ঢাকার নাখালপাড়ার বাসায় এ নিয়ে অনেকবার সালিস হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, আনসার উল্লাহর সম্পত্তি থেকে নারগিস বেগমকে বঞ্চিত করতে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তোষ চন্দ্র দাস বলেন, ‘স্কুল শিক্ষিকা নারগিস বেগম হত্যার ঘটনায় কোনও আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।’
উল্লেখ্য, শনিবার ঈদের দিন সকাল ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে আড়তের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ড্রাম থেকে নারগিস বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশটিতে পচন ধরে গিয়েছিল। পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ড্রামে ভরে বাইপাস সড়কের পাশে ফেলে রেখে গেছে। রবিবার নিহতের ভাই গাজীপুরে এসে লাশ শনাক্ত করেন এবং ওই দিন রাতে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন-
জাফলংয়ে কলেজছাত্র নিখোঁজ, তরুণের লাশ উদ্ধার

শের-ই- বাংলা মেডিক্যালে ঈদের তিন দিনে ৪০ রোগীর মৃত্যু

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান