রোহিঙ্গা হত্যার বিচারের দাবিতে মংলায় মানববন্ধন

মংলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১২

মংলাতে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদ ও রোহিঙ্গা হত্যার বিচার দাবি করে মংলায় মানববন্ধন করেছে নাগরিক সমাজ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মংলা পৌরভবনের সামনে ‘রোহিঙ্গা বাঁচাও বিশ্ববাসী গণহত্যা রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মংলা আলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বাজার মসজিদের ঈমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান, মংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক এইচ এম দুলাল, হাসান গাজী ও সার্ভিস বাংলাদেশের নুর আলম শেখ।
মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনের বিচারের দাবি জানান। এসময় তারা মিয়ানমারের ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নেতা অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবিও জানান। বক্তারা বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে, তার নির্মমতা আজ বিশ্বনেতাদের চোখে পড়ছে না। মানবাধিকার নিয়ে উচ্চকিত নেতারা আজ কোথায়, সেই প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা।

আরও পড়ুন-
রাঙামাটিতে ১৪০ পরিবারকে আশ্রয়কেন্দ্র থেকে বিদায়
বিপুল লোকসানের আশঙ্কায় মাগুরার চামড়া ব্যবসায়ীরা

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম