দুদকের মামলায় আসলাম চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম ব্যুরো
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫১

আদালত

অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ভাই জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ পরোয়ানা জারি করেন। দুদক আইনজীবী কাজী ছানোয়ার হোসেন লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী ছানোয়ার হোসেন লাভলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় আদালত জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। গত রবিবার (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগ তার জামিন বাতিল করে তিন দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। তিনি আদালতে হাজির না হওয়ায় দুদকের আবেদনের প্রেক্ষিতের আদালত আজ এ রায় দিয়েছেন।’

আদালত সূত্র জানায়, আসলাম চৌধুরীর জাহাজ ভাঙা প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে আরব-বাংলাদেশ ব্যাংক থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণ নেওয়া হয়। ওই টাকা আত্মসাতের  অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। চলতি বছরের ১৭ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে দুদক। ওই মামলায় জসিম উদ্দিন চৌধুরী ছাড়াও আরও তিন আসামী রয়েছেন। অন্য আসামিরা হলেন, আসলাম চৌধুরী, তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিলা নাজনীন মওলা ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তার (আসলাম চৌধুরী) ভাই আমজাদ হোসেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম