গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৪

আটক ইউপি চেয়ার‌ম্যান রফিকুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে (৪৫) ইয়াবা সেবনের অভিযোগে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রফিকুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম রওশনবাগ গ্রামের একটি বাড়িতে ইয়াবা সেবন করছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও তার সহযোগী আরেক তরুণকেও আটক করে পুলিশ। এসময় রফিকুল ইসলামের কাছে থাকা দেড়শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান বলেন, ‘আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় মামলার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’ রফিকুল ইসলামের সঙ্গে আটক তরুণের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, রফিকুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের দুই মেয়াদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন-
কলাপাড়ায় মা হত্যার ঘটনায় ছেলে আটক

কুড়িগ্রামে মেয়াদোত্তীর্ণ স্যালাইনে ডায়রিয়া রোগীর চিকিৎসা

মঠবাড়ীয়ায় বিএনপি নেতা হত্যা: ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে মামলা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম